ফারুক ওয়াসিফ | জানুয়ারি ১৭, ২০১৬
মতামত: এ ঘটনা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সতর্কসংকেত। যেকোনো জায়গায় তিল পরিমাণ সংঘর্ষ থেকে দাবানল লেগে যেতে পারে। পরিস্থিতি অনেকটা মাইনফিল্ডের মতো, কখন, কোথায় অসতর্ক পা ফেলেছ তো দুম করে বিস্ফোরণ!
মোহাম্মদ সাখাওয়াত হোসাইন
পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে দাবানলের উপলক্ষ দরকারমাত্র, দাবানল অনিবার্য। স্বীকার করুন আর না-ই করুন চলতি পথে মানুষের সঙ্গে কথাবার্তায় ক্ষোভ প্রকাশিত হচ্ছে। ইতিহাস বলে মানুষ যত দীর্ঘদিন ক্ষোভ পুষে রাখে, তার বিস্ফোরণ তত বেশি শক্তিশালী হয়। এসব ক্ষোভ প্রকাশের উপসর্গ মাত্র, রোগ দেখেও না দেখার ভান করলে তার জন্য চড়া মূল্যের আশঙ্কা থাকে।
জাহিদুল আমিন
এটি একটি সাধারণ ঘটনা। একে নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে ভূত খোঁজার প্রয়োজন নেই। মাদ্রাসার ছাত্ররা তা-ই করেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও করে। এসব ঘটনা হঠাৎ শুরু হয় এবং হঠাৎই শেষ হয়ে যায়। টেনেহিঁচড়ে ঘটনা অন্যদিকে নেবেন না দয়া করে।
রাজিব
যুগ যুগ ধরে মাদ্রাসার পাশেই ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন অক্ষুণ্ন ছিল, তাহলে ছাত্র হত্যাকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্ররা এই হামলা করেছে, বিশ্বাসযোগ্য নয়। ঘটনাকে ভিন্ন খাতে রূপ দিতেই ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলা করা হয়।
রফিকুল ইসলাম
‘ক্ষমতা যখন মানুষকে অসহায় করে তোলে, তখন সেই সব মানুষ নির্ভয় ও নির্লজ্জ হয়ে পাল্টা ক্ষমতা জাহির করে।’ লেখাটি পড়ে ভালো লাগল। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রটি মারা যাওয়ার পর অনেক তথ্য পত্রিকায় এল, কিন্তু কেন, কীভাবে মারা গেল, এ বিষয়ে তেমন কোনো তথ্য পত্রিকায় পেলাম না।